
মোঃ ইলিয়াস হোসেন জেলা প্রতিনিধি
পটুয়াখালী জেলার সদর থানাধীন বদরপুর ইউনিয়নের শিয়ালী সাকিনস্থ মোহনমিয়া কলেজ সংলগ্ন জনৈক মতলেব এর চায়ের দোকানে সামনের এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ১১/০৯/২০২৬ খ্রি. ২২:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১। মোঃ কালাম হাওলাদার (২৮), পিতা-মোঃ আব্দুর রব হাওলাদা, মাতা-মৃত হাসিনা বেগম, সাং-শিয়ালী, ০৯ নং ওয়ার্ড, ইউপি-বদরপুর, থানা ও জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।
তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।