নিজস্ব প্রতিবেদক
অদ্য ১৩/০৯/২০২৬ খ্রি. জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন দবদপিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ চরকয়া এলাকায় আসামি মোঃ সাইদুল ফকির(২৭) এর বসত ঘরের সামনে কাঁচা রাস্তার উপর হতে ২৫০(দুইশত পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য বিক্রয়ের নগদ অর্থ ৩১১০ টাকা সহ মোঃ সাইদুল ফকির(২৭), পিতা-মোঃ সালাম ফকির, মাতা-মোসাঃ রাজিয়া বেগম, সাং-চরকয়া, ইউপি-দবদপিয়া, ওয়ার্ডনং-০৮,থানা-নলছিটি, জেলা-ঝালকাঠিকে গ্রেফতার করা হয়।