
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান
পটুয়াখালী জেলার সদর থানাধীন পটুয়াখালী পৌরসভা লেকপাড়ের পশ্চিম পাড় জনৈকা হাচিনা মঞ্জিল এর সামনে ইট সোলিং রাস্তার এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ১৩/০৯/২০২৬ খ্রি. ১৬:২০ ঘটিকায় অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ ০১। মোঃ শামীম প্যাদা (৪৬), পিতা-মোঃনূর মোহাম্মদ প্যাদা, মাতা-মোসা: বিলকিস বেগম, সাং- বড় ডালিমা, ০৮ নং ওয়ার্ড, ইউপি-নাজিরপুর, থানা-বাউফল, জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।
তাহার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়েছে।