মো: কামাল মোল্লা বিশেষ প্রতিনিধি জেলা l
নড়াইল পৌরসভার আলাদাতপুরের চিত্রা নদীর পাড়ে
গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন এর নেতৃত্বে
(১৪সেপ্টেম্বার) সোমবার দুপুরে একটি দল নদীর পারে যাই,
এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশকে অস্ত্র দেখিয়ে,ভিতরে প্রবেশ করতে নিষেধ করে। এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান,ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন,নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর প্রেম কর্নার নদির পাড়ের চার পাশ ঘিরে,বরাসুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো,কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইগবাল হোসেন মোল্লা ও
শিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফ কে আটক করে। এসময় নদির পাড়ের তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল,
সেভেনগিয়ারসহ দেশীয় অস্ত্র,আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট,ইয়াবা ট্যাবলেট বিক্রি করা ৫৯ হাজার ৫শ টাকা,মাদকসেবনের সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৩ জন কে আটক করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ ডিবি। গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন নড়াইল ক্রাইম নিউজ কে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।