পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান
পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী সাকিনে জনৈক জাফর গাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে গত ১৪/০৯/২০২৬ খ্রি: ২১.০৫ ঘটিকায় ৫০ পিস ইয়াবাসহ ০১। মো: তৈয়ব মুসল্লী (২৫), পিতা- মৃত রুহুল আমিন মুসল্লী, মাতা- মোসা: কহিনুর বেগম, সাং- পশ্চিম আউলিয়াপুর, ০২ নং ওয়ার্ড , আউলিয়াপুর ইউপি, থানা ও জেলা- পটুয়াখালীকে গ্রেফতার করা হয়।
তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।