সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পাথরঘাটায় ডিআইজি, গুরুত্বপূর্ণ কার্যক্রম শেষে ফিরে গেলেন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা জেলা প্রতিনিধি

‎
‎বরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি মহোদয়ের পাথরঘাটা থানা এবং বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন
‎
‎আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে বরগুনা জেলাধীন পাথরঘাটা থানা এবং জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন জনাব মোঃ জুলফিকার আলী হায়দার ডিআইজি  বাংলাদেশ পুলিশ,  বরিশাল রেঞ্জ,  বরিশাল মহোদয়।
‎
‎ডিআইজি মহোদয় পাথরঘাটা থানা পরিদর্শনের সময় থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ মনোযোগের সাথে পর্যালোচনা করেন এবং থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি থানার ফোর্সের সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা ও সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন।
‎
‎পরবর্তীতে তিনি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে পুলিশ ফোর্সের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং তিনি আনুষ্ঠানিকভাবে ফোর্সের সালামি গ্রহণ করেন।
‎
‎উক্ত পরিদর্শনকালে বরগুনা জেলার পুলিশ সুপার মহোদয় এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews