সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

আশাশুনিতে স্থাপন করা হলো নতুন ১০ এমভিএ ট্রান্সফরমার।। বিদ্যুৎ সরবরাহে বড় পরিবর্তন এসেছে

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আশাশুনি জোনাল অফিসে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে জরাজীর্ণ ৭টি পুরাতন সিঙ্গেল ফেজ পাওয়ার ট্রান্সফরমার অপসারণ করে নতুন ১০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার স্থাপন ও চালু করা হয়েছে।
নতুন এই ট্রান্সফরমার চালুর ফলে আশাশুনি জোনের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, গ্রাহকসেবার মানবৃদ্ধি এবং গ্রাহক প্রান্তে ইন্টারাপশন কমিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
আশাশুনি জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান জানান,নতুন ১০ এমভিএ ট্রান্সফরমারে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। ফলে আগামী ২০ থেকে ৩০ বছর পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের লোড বৃদ্ধি পেলেও তা মোকাবিলা করে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ দেওয়ার সক্ষমতা থাকবে বলে আশা করা হচ্ছে।
নতুন ট্রান্সফরমার স্থাপন ও চালুর মধ্য দিয়ে আশাশুনির বিদ্যুৎ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতে উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews