নিজস্ব প্রতিবেদক কামরুজ্জামান ,
লংগদু
রাঙ্গামাটি পার্বত্য জেলা লংগদুতে মেয়েকে সৎ বাবা কীর্তক ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ। একই ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টায় প্রতিবেশী এক যুবককেও গ্রেপ্তার করা হয়ে।
২১ সেপ্টেম্বর (সোমবার) রাতে লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি তার মায়ের সঙ্গে ওই এলাকায় সৎ বাবার বাড়িতে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ে একইভাবে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর একই মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী যুবক শহিদুল (২৩) এমন অভিযোগও ওঠে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লংগদু থানা পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন,অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে, প্রাথমিকভাবে অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় কিশোরীকে ধর্ষনের অভিযোগে তার সৎ বাবা এবং ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরিক্ষা এবং মামলার অন্যন্য কার্যক্রম চলমান রয়েছে।