
নিজস্ব প্রতিবেদক
১। এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায়, এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নুরুজ্জামান (৩০), পিতা- মৃত আবুল হোসেন চৌকিদার, মাতা- আমিরুন্নেছা, সাং- পূর্ব চর কুতুবপুর, থানা- মুলাদী, জেলা- বরিশাল’ কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী মোঃ নুরুজ্জামান এর বিরুদ্ধে ২০১৯ সালে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানার মামলা হয় যার নং- ৩২ (৩) ১৯, দায়রা নং-২৬৫৯৫ / ১৯, ধারা- ৩৬ (১) এর ৮ (গ) /১০ (ক) / ৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ । বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে একটি গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি বরিশাল জেলার মুলাদী থানায় জারি আছে।
৪। উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের নিমিত্তে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামীর অবস্থান নিশ্চিতপূর্বক অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।