সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক , কুড়িগ্রাম।

আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২.৩৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা ইউনিয়নের অর্ন্তগত পূর্ব ফুলমতি এলাকার মাদক কারবারি মোঃ তুহিন মিয়ার নিজ বসত বাড়ীর পূর্ব দুয়ারী শয়ন ঘরের ভিতর হতে মাদক কারবারি মোঃ তুহিন মিয়া (২১)ও নাওডাঙ্গা এলাকার মোঃ শাকিল মিয়া (২২) দ্বয়কে ৩৭ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ ফুলবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৭ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews