
নিজস্ব প্রতিবেদক যশোর
যশোরের মণিরামপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে ৬২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস উইনসেরেক্স কফ সিরাপ ও একটি মিনি পিকআপসহ ফারুক হোসেন ওরফে জুয়েল (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রে,প্তা,র করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১টা ৫ মিনিটে মণিরামপুর থানার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের ডুমুরখালী-রাজগঞ্জ সড়কের কোমলপুর বাজারে রাফেজা টেলিকমের সামনে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদের নেতৃত্বে এসআই মো. আমিরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মিনি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে এর একমাত্র চালক ফারুক হোসেন ওরফে জুয়েলকে আটক করা হয়। পরে তার দেখানো মতে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় রাখা ৬২ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার ফারুক হোসেন ওরফে জুয়েল সাতক্ষীরার কলারোয়া থানার শ্রীপতিপুর পূর্ব গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার মা নাসরিন আক্তার। ডাকঘর মুরারীকাটি, থানা কলারোয়া, জেলা সাতক্ষীরা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও মিনি পিকআপ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ২৪ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।