সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

দীর্ঘ ১৪বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না- মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমানকে গ্রেফতার করলো এসআরবি-৮

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ শাহজাহান

১। এসআরবি প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে এসআরবি ইতোমধ্যে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে।

২। এরই ধারাবাহিকতায়, এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাগুরা জেলার সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী মোঃ লোকমান হোসেন (৪০)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ লোকমান হোসেন, পিতা—মোফাজ্জেল হোসেন হাওলাদার, সাং—পদ্ম মনসা, পোঃ—কুঞ্জেরহাট, থানা—বোরহানউদ্দিন, জেলা—ভোলা।

৩। গ্রেফতারকৃত আসামী মোঃ লোকমান হোসেনের বিরুদ্ধে ২০১২ সালে মাগুরা জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর—১৩(৭)১২, জিআর নম্বর—১৩/১২, ধারা—মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১)৩(খ)/১৯(৪)। বিজ্ঞ আদালতে মামলাটি প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পরবর্তীতে আসামী দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

৪। উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে এসআরবি-৮, বরিশালের ভোলা ক্যাম্পের আভিযানিক দল সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসামির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে পরিকল্পিত অভিযান পরিচালনার মাধ্যমে আসামী মোঃ লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews