নিজস্ব প্রতিবেদক
সম্মানিত বাঘাবাসী আসসালামু আলাইকুম। অদ্য ইং ২৫/৯/২০২৬ তারিখ রাত্রি ২০.৪৫ ঘটিকায় বাঘা থানাধীন পাকুরিয়া ইউনিয়নের অন্তর্গত আলাইপুর নতুন বাজারপাড়া গ্রামের বাজার সংলগ্ন উন্মুক্ত মাঠের ভিতরে অবস্থিত আম বাগানের ভিতরে খেজুর গাছের গোড়ায় প্লাস্টিকের ২টি বস্তায় (১৫০+১৬৭)=৩১৭ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় স্কাপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্কাফ সিরাপ এর অজ্ঞাতনামা মালিক এর বিরুদ্ধে অনুসন্ধান অব্যাহত আছে।
বাঘা থানা পুলিশ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
আমাদেরকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করুন।
সবাইকে অশেষ ধন্যবাদ।।