পটুয়াখালী জেলা উপকূলীয় প্রতিনিধি মোঃ শাহজাহান
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা ও মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক এতে সভাপতিত্ব করেন।সভায় অনান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিমন্ত্রীর প্রতিনিধি মো. আবু নাঈম, উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফা খান, পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মহিবুল্লাহ এনিম, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা প্রেসক্লাবের একাংশের সভাপতি মো. কাওসার, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সাংবাদিক হারুন আর রশিদ এবং সাংবাদিক সোহাগ রহমান।এছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক ও ডিগ্রি কলেজের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাসিক আইন-শৃঙ্খলা সভায় মাদক, কিশোর গ্যাং এবং রাস্তাঘাটে যত্রতত্র অবৈধ স্থাপনার কারণে পরিবেশ দূষণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসনের ক্যাম্পাসের ভেতরে সন্ধ্যার পর অবাধে চলাফেরায় বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সময়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মৎস্যজীবী ও বরফকলের মালিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।