সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

‎পুলিশের বিশেষ অভিযানে সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২ ‎

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, শোভন ভট্টাচার্য্য, নীলফামারী
‎
‎ পুলিশের বিশেষ অভিযানে নীলফামারীর সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর শহর ও উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।
​গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম ফরহাদ (২৫)।
‎​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর শহরের পার্বতীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে প্রথমে চক্রের মূল সদস্য সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধলাগাছ মতির মোড় এলাকায় শাহরিয়ার ইসলাম ফরহাদের বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, সাব্বির সরাসরি মোটরসাইকেল চুরির সাথে এবং ফরহাদ চোরাই বাইক কেনাবেচা ও নিজের হেফাজতে রাখার সাথে জড়িত।
‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন মোটরসাইকেল চুরি ও কেনাবেচায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এলাকায় যান চুরি প্রতিরোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews