সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

চাঁদাবাজির মিথ্যা অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

‎
‎রেজাউল করিম রিফাত
‎ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল,
‎
‎টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
‎
‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে তক্তারচালা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎তক্তারচালা বাজারের বণিক ও সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
‎মানববন্ধনে বক্তারা বলেন, রিপন নামে এক ব্যক্তির করা চাঁদাবাজির অভিযোগের কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, অভিযোগটি সঠিক নয়। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা জনসম্মুখে তুলে ধরতে হবে।
‎
‎বক্তারা আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিকে ঘিরে এলাকায় বিভিন্ন সময় মাদকসংক্রান্ত কর্মকাণ্ড, হয়রানি ও বিরোধের অভিযোগ রয়েছে। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তাঁরা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, ‘কেউ অপরাধ করে থাকলে তদন্তের মাধ্যমে তা প্রমাণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না।’ তাঁরা চাঁদাবাজির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদ্‌ঘাটনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
‎
‎মানববন্ধনে বক্তব্য দেন হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসীম উদ্দিন, তক্তারচালা নতুন বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, হাতীবান্ধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, তক্তারচালা হোমিও কলেজের প্রতিষ্ঠাতা ডা. এম এ গণি, মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, ব্যবসায়ী, কবি ও গীতিকার আনিসুর রহমান খান আরো উল্লেখ্য রয়েছে যে, অভিযুক্ত রিপন একাধিক ব্যবসায়ী ও স্থানীয়দের নামে মিথ্যা মামলাও করেছে।
‎
‎মানববন্ধন শেষে বক্তারা সংশ্লিষ্ট অভিযোগের দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
‎
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews