সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

কালিয়াকৈরে বিভিন্ন পূজা মন্ডপে দিনরাত জেগে ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরীর কারিগররা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে দিন রাত জেগে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমা তৈরীর কাজ এখন ও চলমান। এখন চলছে রং করা ও ডেকোরেশনের কাজ। উল্লেখ্য শাড়ি অলংকার পড়ানোর কাজও দুই এক দিনের ভিতরে সম্পন্ন হবে বলে আসা ব্যক্ত করেছেন,চাপাইর,খালপার,নামাশুলাই, শিমুলতলী(বংশাই ব্রীজের দক্ষিণ পাশে)সরেজমিন ঘুরে দেখা গেছে কালিয়াকৈরে এবার ১৪৫ টি মন্ডপে পুজা সম্পন্ন হবে ।
প্রত্যেকটি পূজা মন্ডপে প্রশাসন, কঠোর অবস্থানে থেকে পূজা সুসম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করেছেন।
গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পুলিশ প্রশাসন, র‍্যাব ও ভ্রাম্যমান বাহিনী, নিরাপত্তা নিশ্চিতের জন্য পূজা মন্ডপ গুলোতে টহলের ব্যবস্থা করেছেন।
কোন রকমের নাশকতা যেন সৃষ্টি না হয়, সেদিকে প্রশাসনের যথেষ্ট তদারকি রয়েছে এবং সি সি ক্যামেরার আওতায় রাখা হয়েছে প্রতিটি মন্ডপ।
পূজা মন্ডপ গুলোতে ঘুরে দেখা গেছে, এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এছাড়াও নতুন জামা কাপড় ক্রয় এবং পূজা অর্চনার জন্য
যত যাবতীয় সমস্ত সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
মানুষজন যেন পূজা মণ্ডপে নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারে, সেজন্য প্রশস্ত রাস্তার পাশেই মন্ডপগুলো তৈরি হয়েছে।
কালিয়াকৈর উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র সরকার জানান,
অন্যান্য বারের মত এবারও উৎসব মুখর পরিবেশে দুর্গাপুজা উদযাপন হবে বলে আশা করি।
Hide quoted text
অন্যান্য বারের মত এবারও উৎসব মুখর পরিবেশে এবং কোন প্রকার নাশকতা ছাড়াই দুর্গাপুজা উদযাপন হবে বলে প্রশাসন থেকে জানা গেছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফখরুল ইসলাম, থানা প্রশাসন ও পুজা উদযাপন কমিটি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে, নিরাপত্তার পূর্ণ আশ্বাস প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews