সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ডিপ্লোমা পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রাড়ীপাড়া গ্রামের বাসিন্দা মোল্লা সহিদুর রহমানের ছেলে আসাদুল্লাহিল গালিব (২০) গত ২৭ সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১২:৪৬ ঘটিকার সময় খালিশপুর থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর আলমনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তর আলমনগর বাজারের সামনে অসাবধানতাবশত তার পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটি হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া নথির তথ্যানুযায়ী, আসাদুল্লাহিল গালিব খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির ৬ষ্ঠ পর্বের একজন নিয়মিত শিক্ষার্থী (শিক্ষাবর্ষ: ২০২০–২০২৪, রেজিস্ট্রেশন নম্বর: ১৫০২০৫৪৭১৪)। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষার জন্য এই নথিটি অত্যন্ত জরুরি।
ঘটনার পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও রেজিস্ট্রেশন কার্ডটির কোনো সন্ধান না পাওয়ায় নিরাপত্তার স্বার্থে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসাদুল্লাহিল গালিব খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৬৮২, তারিখ: ৩০/০৯/২০২৬) নথিভুক্ত করেন।
এ বিষয়ে খালিশপুর থানা পুলিশ জানায়, বিষয়টি ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি উক্ত রেজিস্ট্রেশন কার্ডটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা ভুক্তভোগীর পারিবারিক মুঠোফোন নম্বরে (০১৩৪১৮৮১৪৭০) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews