সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

লামায় তরুণীর মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগ স্বজনদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আংসারঝিরি এলাকায় নাসরিন সুলতানা (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত নাসরিন সুলতানা ওই এলাকার আব্দুল গফুর ও রুপিয়া খাতুনের মেয়ে।

নিহতের স্বজনদের দাবি, কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাজিল পাড়ার মো. বেলালের (১৯) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বেলালের বাবার নাম মৃত আবু তালেক এবং মায়ের নাম ফরিদা বেগম।
স্বজনদের অভিযোগ, নাসরিন ও বেলালের মধ্যে প্রায় আট বছর ধরে সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল।

একপর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলে বেলালের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।

নিহতের ভাই আলী আহম্মদ অভিযোগ করে বলেন, তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়।

তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

খবর পেয়ে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তবে নাসরিন সুলতানার মৃত্যুর প্রকৃত কারণ কী এবং এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব হবে।

নিহতের পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews