
নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার সদর থানাধীন ১। মো: মোর্তজা(২৭),পিতা: ওবাইদুল্লাহ সাং: পাটেশ্বরী দক্ষিন পাড়া, থানা: কালিয়া, জেলা: নড়াইল এবং প্রতারনায় সহায়তাকারী বিকাশের এজেন্ট ২। মো: লিমন মোল্ল্যা( ২৭),পিতা: কামাল মোল্ল্যা, সাং: নারায়নপুর, থানা: কালিয়া, জেলা: নড়াইল নামের ব্যক্তিরা” বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগী সেল বাজার ২.০, কম্বল.বিডি” সহ আরো একাধিক অনলাইন ফেসবুক নামক ফেক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পন্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিতো। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মাদ আল মামুন শিকদার মহোদয়ের নিকট একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে ডিবি সহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (CCIC) ইউনিটের একটি টিম। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর/২০২৬ (বুধবার) রাত ০২.৩০ ঘটিকার সময় তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা ডিবির অফিসার ইনচার্জ জনাব মো: আলাউদ্দীন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ জনাব মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ) প্রসেনজিত ঘোষ, এসআই(নিঃ) রাকিবুল হাসান সহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপরোক্ত অনলাইন প্রতারকদের গ্রেফতার করে।
ধৃত আসামিদের নাম ঠিকানা-
১। মো: মোর্তজা (২৭),পিতা: ওবাইদুল্লাহ সাং: পাটেশ্বরী দক্ষিন পাড়া, থানা: কালিয়া, জেলা: নড়াইল এবং
২। মো: লিমন মোল্ল্যা ( ২৭),পিতা: কামাল মোল্ল্যা, সাং: নারায়নপুর, থানা: কালিয়া, জেলা : নড়াইল।
( প্রতারনায় সহায়তাকারী বিকাশের এজেন্ট)
ধৃত আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন ও প্রতারনালব্ধ ৮২,৮১০/=( বিরাশী হাজার আটশত দশ) টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশ্যে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। ইতোপূর্বে তারা “বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগী সেল বাজার ২.০, কম্বল.বিডি ” নামক পেইজ খুলে স্বল্প মূল্যে পন্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেক মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। ধৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের নির্দেশনায় অনলাইন প্রতারক গ্রেফতারে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে চলছে।