সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সফল অভিযান: দেশীয় তৈরি ০২টি অবৈধ ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্রসহ ০১ জন গ্রেফতার।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি ০২ (দুই) টি অবৈধ ওয়ান শুটার গান (আগ্নেয়াস্ত্র), ০১ টি চাইনিজ কুড়াল ও ০১ টি খাঁচ কাটা চাকতি বিশিষ্ট ধারালো অস্ত্রসহ মোঃ আব্দুল আলীম (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-১৬০, তারিখ-১৬/১০/২০২৬ খ্রিঃ-এর সূত্রে ডিবির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬/১০/২০২৬ খ্রিঃ রাত ০২.৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পাবনা সদর থানাধীন ভাঁড়ারা ইউনিয়নের পীরপুর গ্রামে আব্দুল আলীম নামের এক ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার, পাবনা মহোদয়ের নির্দেশনায় ডিবির একাধিক দল রাত ০৩.১০ ঘটিকার সময় পীরপুর গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নিজ বাড়ীর আঙ্গিনা থেকে মোঃ আব্দুল আলীমকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আসামির দেওয়া তথ্যমতে তার বসতবাড়ির বিভিন্ন স্থান থেকে ০২ (দুই) টি দেশীয় তৈরি অবৈধ ওয়ান শুটার গান,০১ (এক) টি দ্বিফলা বিশিষ্ট চাইনিজ কুড়াল, ০১ (এক) টি ধারালো খাঁচ কাটা চাকতি, ০১ (এক) টি মোবাইল উদ্ধারপূর্বক রাত ০৩.৪০ ঘটিকায় জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মোঃ আব্দুল আলীম (২৪)
পিতা: হেকমত শেখ
মাতা: মোসাঃ সেলিনা খাতুন
স্থায়ী ঠিকানা: সাং- পিরপুর (ওয়ার্ড নং- ০৮), থানা- পাবনা সদর, জেলা- পাবনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তথ্যে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় অবৈধ প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

অপরাধীদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা পুলিশের এই রূপ অভিযান অব্যাহত থাকবে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা
তারিখ: ১৬ অক্টোবর ২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews