দুরন্ত ক্রাইম নিউজ , মোঃ বাদল রানা, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে মাদকবিরোধী সচেতনতামূলক নাটকের বই 'মাদক কারবারি' উপহার দেওয়া হয়েছে।
আজ (তারিখঃ ১৫/১০/২০২৬ খ্রিঃ রোজ বৃহস্পতিবার আনুমানিক বেলা ১১টা ৩০ মিনিটে ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আর. ডি. থিয়েটারের পক্ষ থেকে এই বইটি উপহার হিসেবে প্রদান করা হয়। আর. ডি. থিয়েটারের পরিচালক, বিশিষ্ট কবি ও নাট্যকার মোঃ জালাল উদ্দীন জিল্লু ইউএনও-র হাতে বইটি তুলে দেন।
এ সময় দৈনিক সাতক্ষীরা দিগন্তের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মোঃ বাদল রানা এবং আর. ডি. থিয়েটারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিক মোঃ বাদল রানা জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির ভূমিকা অপরিসীম। আর. ডি. থিয়েটারের পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে 'মাদক কারবারি' নাটকটি রচিত হয়েছে। নাটকের বই ইউএনও-র হাতে তুলে দিয়ে তারা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রশাসনের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার এই উদ্যোগের প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে সাহিত্য ও সংস্কৃতির ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই নাটক সমাজের বিভিন্ন স্তরে মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করবে।