নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা মূল্যের জাল নোট ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১,৬৯১টি জাল নোট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।