নিজস্ব প্রতিবেদক
অভিযান -০১
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এস আই (নি:)/ শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং ১৬/১০/২৬ খ্রী: ১৮.৫৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ০৬ ওয়ার্ডের ভবের বেড় এলাকার জনৈক মোঃ বাদল (৪৬), পিতা- মৃত: চান্দু হাওলাদার এর মুদি দোকানের সামনে বেনাপোল বাজার টু রেললাইন গামী পাকা রাস্তার উপর উপস্থিত হলে জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে মো: মোস্তফা বেপারী (৩০) কে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে নীল প্লাস্টিকের জিপারে রক্ষিত ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আসামীকে ইং- ১৭/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ
০১। মো: মোস্তফা বেপারী (৩০)
পিতা- মো: কালাচান বেপারী @ কালু, মাতা- পিয়ার, সাং-ভবের বেড়, পশ্চিম পাড়া, বেনাপোল পৌরসভা, ৬ নং ওয়ার্ড, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।
উদ্ধার
১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
অভিযান -০২
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন সংগীয় অফিসার ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ১৬/১০/২০২৬ তারিখ ২১.৫৫ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাগুড়ি মাষ্টারপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শাহজাহান এর ১তলা বিশিষ্ট বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপরে উপস্থিত হলে ডিবি জ্যাকেট পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ শাহিন হোসেন (৩৩) ও মোঃ রুবেল হোসেন (৩২) দ্বয়কে একটি সাদা রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেটে রক্ষিত অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
আসামীদের ইং- ১৭/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ শাহিন হোসেন (৩৩), পিতা-আহম্মদ আলী, মাতা-আসফিয়া খাতুন, সাং-রাড়ীপুকুর (স্কুলপাড়া)
২। মোঃ রুবেল হোসেন (৩২), পিতা-মোঃ আরশাদ আলী, মাতা-তানজিলা বেগম, সাং-বাগুড়ি (মাষ্টারপাড়া), উভয় থানা-শার্শা, জেলা-যশোর
উদ্ধার
৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।