কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি ;
রাংগামাটি,লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে ৮ অক্টোবর ২০২৬ তারিখে রাংগামাটির লংগদু উপজেলার একটি রেলিংবিহীন সেতু পার হওয়ার সময় দিনমজুর নাসির উদ্দিনের একমাত্র পুত্র সন্তান, প্রথম শ্রেণীর শিশু শিক্ষার্থী রাফি নামে ৮ বছর বয়সী এক শিশু পানিতে পড়ে ডুবে মারা যায়। দীর্ঘদিন ধরে ব্রিজের রেলিং না থাকায় এটি শিশুদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, যা অবশেষে এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। নিষ্পাপ শিশুটির এমন অকালপ্রয়াণে পরিবারটির জীবনে নেমে এসেছে গভীর শোক ও শূন্যতা।
একজন বাবার কাছে তাঁর একমাত্র সন্তানকে হারানোর বেদনা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক সহায়তা কিংবা সান্ত্বনার কথায় পূরণ হওয়ার নয়।
তবুও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর মানবিক প্রয়াস হিসেবে লংগদু ইউ এনও জাহাঙ্গীর হোসাইন মহোদয়ের পক্ষ থেকে মৃত রাফির বাবা নাসির উদ্দিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তা তাঁর শোক লাঘব করতে না পারলেও, কঠিন সময়ে পরিবারের পাশে থাকার একটি আন্তরিক প্রয়াস।