সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা

নবনির্বাচিত এমপি আহমেদ আজম খানের সখিপুরে আগমন ও মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ হাসান আলী,প্রতিনিধি সখিপুর (টাঙ্গাইল)

নবগঠিত ও নবনির্বাচিত বাসাইল–সখিপুর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট আহমেদ আজম খান প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর আজ সখিপুরে আগমন করেন।
আগমন উপলক্ষে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান প্রকল্পসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়াও তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে পৃথক মতবিনিময় সভা করেন। পরে থানা পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথেও আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন।
মাননীয় এমপি দলীয় নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং আপামর জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি সকলের শুভেচ্ছা আন্তরিকভাবে গ্রহণ করেন এবং এলাকার উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “বাসাইল–সখিপুরের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”
উল্লেখ্য, নবনির্বাচিত এই সংসদ সদস্যের আগমন উপলক্ষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews