সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার ধোপাঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে জরিমানা

কালিগঞ্জে মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে জোরপূর্বক তালা লাগানোর অভিযোগ টুটুল মাষ্টারের বিরুদ্ধে

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : জবরদখল করতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা চৌমুহুনীর “মায়ের দোয়া বাণিজ্য ভান্ডারে” এ তালা লাগানোর অভিযোগ উঠেছে নলতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান কবীর টুটুল ও তার স্ত্রী নাজমা খাতুনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সকালে এ তালা লাগানো হয়।

কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামের আব্দুল জলিল পাড়ের ছেলে ও নলতা চৌমুহুনীর মোঃ মাহাবুবর রহমান জানান, তিনি নলতা চৌমুহুনীর কালিগঞ্জ নলতা সড়কের পূর্ব পাশে ঘর নির্মাণ করে কয়েক বছর যাবৎ সেখানে “মায়ের দোয়া বাণিজ্য ভান্ডার” নামে কাঁচা মালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার ওই ব্যবসা প্রতিষ্ঠান নিজের রেকডীয় জমি বলে জবরদখল করার চেষ্টা করে আসছিলেন একই গ্রামের শিক্ষক আহসান কবীর টুটুল ও তার স্ত্রী নাজমা খাতুন। প্রতিবাদ করায় তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয়। তিনি প্রভাবশালী হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেন। এরপরও বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার অনুপস্থিতিতে টুটুল মাষ্টার ও তার স্ত্রী নাজমা তার দোকানের দরজায় তালা লাগিয়ে দেন। দোকানের পিছনের অংশ ভাংচুরের চেষ্টা চালান। ঘটনার পরপরই তিনি ছুঁটে এসে টুটুল মাষ্টারের কাছে জানতে চাইলে তাকে খুন জখমের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষক আহসান কবীর টুটুলের ০১৯১১-০৩৮৫৮৮ নং মুঠোফোনে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews