সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

‎পাথরঘাটায় সুজন হত্যা: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৪

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজের প্রতিনিধিঃ তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা।

‎বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৬ ও ৮ এর সদস্যরা।

‎গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ মার্চ) ভোর রাতে পৃথক অভিযানে বরগুনার বামনা উপজেলার সোনাখালী বাজার বাসস্ট্যান্ড ও খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া গ্রামের মো. জালাল (৫৫), মিঠু হাওলাদারের ছেলে মো. কালু (২০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে লেমুয়া গ্রামের আ. হাকিম হাওলাদারের ছেলে মো. সবুজ হাওলাদার (৩০) ও জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৪০)।

‎র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী র‌্যাব ৮ ও খুলনা র‌্যাব ৬ এর প্রথক অভিযানে পৃথক জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের পর মো. সবুজ হাওলাদার ও মো. মিরাজ হাওলাদারকে খুলনার সোনাডাঙ্গা থানা এবং মো. জালাল ও মো. কালুকে বরগুনার পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎র‌্যাব জানায়, ঘটনার পর অপরাধীরা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিল। তারা বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শেষমেশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।
‎জানা যায়, ১২ ফেব্রয়ারি (বৃহস্পতিবার) রাত ২টার দিকে লেমুয়া এলাকার মো. সুজন একই এলাকায় মন্টু মিয়ার ছোট ছেলে মো. কালু মিয়াকে (১৮) পথে একা পেয়ে মুখ চেপে ধরে মারধর করে। পরে ভাইকে মারধর করার কারণে বড় ভাই রিয়াজ ঘটনাস্থলে পৌঁছালে সুজন রিয়াজকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং একটি হাত কেটে ফেলে। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী সুজনের হাত থেকে রিয়াজকে উদ্ধার করে পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যাওয়া হয়।

‎পরে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী সুজনের বাড়িতে হামলা করে। ১৩ ফেরুয়ারি (শুক্রবার) মো. সুজনকে এলাকাবাসী বেধড়ক মারধর করে এবং চোখ তুলে নেয়। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে মৃত্যু হয় সুজনের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews