বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

‎ছিনতাইকারীর কবলে ভিক্ষুক!

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা নিজস্ব প্রতিনিধি

‎বরগুনার পাথরঘাটা উপজোলায় দিনে-দুপুরে ছিনতাইয়ের কবলে পড়ে স্বর্ণের নাকের নোলক, কানের দুল হারালেন রাবেয়া নামে এক ভিক্ষুক।
‎সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় পাথরঘাটার কেএম বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
‎স্হানীয়রা জানান, সত্তোরর্ধ্ব রাবেয়া পাথরঘাটার টাকারখাল গুচ্ছ গ্রামে থাকেন। তার স্বামীর নাম (মৃত: চান মিয়া পল্লান) তিনি শহরের মানুষের কাছ থেকে ভিক্ষা করে জীবন চালান।
‎আজ সকালে ভিক্ষা করাকালীন ছিনতাইকারী তার নাকের নোলক ও কানের দুল ছিনিয়ে নেয়। এসময় তার কান ছিঁড়ে যায়।
‎পরবর্তীতে ওই নারী পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেলের কাছে বিষয়টি জানায়। সাংবাদিক আমিন সোহেল ওই নারীকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান।
‎এ ঘটনায় স্হানীয়রা ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিচারের দাবি জানিয়েছে।
‎এদিকে এ ঘটনায় পাথরঘাটা থানার ওসি মাংচেনলা বলেন, ঘটনাটি সাংবাদিকদের কাছ থেকে শুনছেন। তবে সংবাদ শোনার পর ঘটনাস্হলে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের কোনো টিম পাঠাননি। তিনি বলেন ওই ভিক্ষুক নারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews