সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন সাইকেল র‍্যালি ও মানববন্ধনে নারীর অধিকার প্রতিষ্ঠার জোরালো আহ্বান

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

রিপোর্টার: আবুজার গাজী, বিভাগীয় প্রধান প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
মানুষের জন্য ফাউন্ডেশন ও সুইডেন দূতাবাসের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোরীরা অংশগ্রহণ করেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে নারী অধিকার, সমতা ও সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান দিতে দিতে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
র‍্যালি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারীরা সমাজের অগ্রযাত্রার অন্যতম শক্তি। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বের ক্ষেত্রে নারীদের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা বন্ধ করে একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) এর প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-হুদা মালী, ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য সুদিপ্তা মণ্ডল ও শাহানারা পারভীন এবং সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প কর্মকর্তা সুলতা সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, বালিশ বদল খেলা, বাস্কেটবল, হাড়ি ভাঙাসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজন ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এবং নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews