সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ঠাকুরগাঁওয়ে ৫২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাণীশংকৈল প্রেসক্লাব সম্পাদকের পদ ব্যবহার করে চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের অভিযোগ নেপথ্যে সেই কথিত জব্বার

অমর একুশে বইমেলায় খুবির সাবেক শিক্ষার্থী রানা মাসুদের তিন বই

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

কবি প্রতিনিধি:

অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী মাসুদ রানার তিনটি বই।

লেখালেখিতে তিনি রানা মাসুদ নাম ব্যবহার করেন।
তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘করিডোরের কান্না’, গল্পগ্রন্থ ‘ওথেলো সিনড্রোম’ এবং নতুন উপন্যাস ‘মধুমঞ্জরী’। সবগুলো বই প্রকাশ করেছে বায়ান্ন প্রকাশনী এবং এবারের মেলায় প্রকাশনীর ২৮৪ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে।

এবারের মেলায় আসা ‘মধুমঞ্জরী’ উপন্যাসটি একটি কিশোরী মেয়ের জীবনকাহিনীকে কেন্দ্র করে লেখা। পরিবারহীন এক অনাথ কিশোরীর বেড়ে ওঠা, নিজের পরিচয় খোঁজা এবং নিয়তির অপ্রত্যাশিত মোড়ে জীবনের পরিবর্তনের মধ্য দিয়ে সমাজের নির্মম বাস্তবতার প্রতিফলন এখানে ফুটে উঠেছে।

২০২৫ সালে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘করিডোরের কান্না’ বইটিতে বাংলাদেশের সামাজিক বাস্তবতা, মানুষের সংগ্রাম ও আন্দোলন, শোষণ এবং ক্ষমতার রাজনীতি তুলে ধরা হয়েছে। এছাড়া ব্যক্তিগত হতাশা, প্রেম-বিরহ এবং মৃত্যুচেতনাও কবিতাগুলোতে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালে প্রকাশিত ‘ওথেলো সিনড্রোম’ গল্পগ্রন্থে ব্যক্তিগত হতাশা, পারিবারিক টানাপোড়েন, মধ্যবিত্ত জীবনের সংকট, রাজনৈতিক বাস্তবতা এবং শৈশবের উদ্বাস্তু স্মৃতির সমন্বয় ঘটেছে।

নিজের লেখালেখি সম্পর্কে রানা মাসুদ জানান, শখের বশে তাঁর লেখালেখির শুরু হলেও তিনি লেখার মধ্য দিয়ে একটি কল্পনার জগৎ তৈরি করতে পছন্দ করেন যেখানে সমাজের কোনো না কোনো প্রতিচ্ছবি থাকে। তাঁর বিশ্বাস, পাঠকদের মনে হতে পারে গল্পগুলো যেন তাঁদের নিজেদের জীবনেরই অংশ।

তিনি আরও উল্লেখ করেন যে সমকালীন রাজনীতি, মানবজীবনের সংকট এবং মৃত্যুচেতনা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। যতদিন মানুষের জন্য বলার মতো কোনো বার্তা থাকবে, ততদিন তিনি লেখা চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেন।

রানা মাসুদ বর্তমানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে শিক্ষকতা করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন বায়স্কোপে নাটক নির্দেশনা ও অভিনয় করেছেন এবং প্রায় ১৭টির বেশি মঞ্চনাটকে সরাসরি অংশগ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews