সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ঢাকা মোহাম্মদপুর এলাকার কিলার গ্রুপের সদস্য, চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার অভিযুক্ত মোল্লা কাউসার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের অভিযানে গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

পটুয়াখালীর সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও কথিত শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-২ মোহাম্মদপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাউসার পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া গ্রামের শানু প্রকাশ মামুন মৃধার ছেলে। বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুর থানার কাটাসুর এলাকায় বসবাস করতেন।
র‍্যাব সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসার একটি স্পট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বসিলা রোড এলাকায় সংঘবদ্ধভাবে ভুক্তভোগী ও তার বন্ধুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর থেকে র‍্যাব বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্তরা গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকা থেকে মোল্লা কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews