সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

কালিগঞ্জে কয়লা চুরির অপবাদে চালক-হেলপারদের শিকলবন্দি করে মধ্যযুগীয় নির্যাতন সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি।

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার ‘সোনালী ব্রিকস’ ইটভাটায় কয়লা চুরির অভিযোগে দুই ট্রাকের চালক ও হেলপারদের আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের খবর পাওয়া গেছে। ভাটা মালিকের ছেলে মো. মাসুদের বিরুদ্ধে শ্রমিকদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাতভর মারধর এবং সাড়ে ৩ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।

আটক হওয়া ট্রাকের চালক ও হেলপাররা সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান, তাদের গাড়িগুলো ডাম্পার সিস্টেম (স্বয়ংক্রিয়ভাবে কয়লা আনলোড করার পদ্ধতি)। আনলোড করার সময় সামান্য কিছু কয়লা গাড়িতে থেকে গিয়েছিল, যা একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু ভাটা কর্তৃপক্ষ একে ‘কয়লা চুরি’ হিসেবে চিহ্নিত করে অত্যন্ত চতুরতার সাথে তাদের আটক করে ভাটায় ফিরিয়ে আনে।

ভুক্তভোগীদের দাবি, ভাটা মালিক মতিন সাহেবের ছেলে মো. মাসুদ তাদের চোর সাব্যস্ত করে পায়ে শিকল দিয়ে বেঁধে ফেলেন। গত ২৪ ঘণ্টা ধরে তাদের আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, মাসুদ তাদের পরিবারের কাছে বা ট্রাকের মালিকের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা দাবি করেছেন। এই টাকা না দিলে তাদের মুক্তি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। ভুক্তভোগী শ্রমিকরা ইতোমধ্যেই বিষয়টি তাদের মালিক পক্ষকে অবহিত করেছেন।

ঘটনা জানাজানি হওয়ার পর কালিগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনি উভয় পক্ষের সাথে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও তাতে কোনো সুরাহা হয়নি। ভাটা মালিকের ছেলে মাসুদ সাড়ে ৩ লাখ টাকার দাবিতে অটল থাকায় সমঝোতা ভেস্তে যায়।

এত বড় একটি চুরির অভিযোগ বা নির্যাতনের ঘটনা ঘটলেও কালিগঞ্জ থানা পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে অন্ধকারে রয়েছে। ভাটায় শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে রাখার খবর ছড়িয়ে পড়লেও মালিকপক্ষ পুলিশকে অবহিত করেনি। উল্টো সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও ছবি তোলার কাজে বাধা দেওয়া হচ্ছে এবং মালিকপক্ষের কাউকে ক্যামেরার সামনে পাওয়া যাচ্ছে না।

এলাকাবাসীর প্রশ্ন, চুরির অভিযোগ থাকলে কেন আইন অনুযায়ী পুলিশকে জানানো হলো না? কেনই বা একজন ব্যবসায়ীর ছেলে শ্রমিকদের শিকল দিয়ে বেঁধে নির্যাতন করার ধৃষ্টতা দেখালেন? এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কালিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে কোনো অভিযোগ না আসায় তারা বিস্তারিত জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews