সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার এবং০১ টি মাদক বহনকারী পিকআপ গাড়ী ‍উদ্ধার। ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ মা’মলার আ’সামি শিল্পী রানী গাঁ’জাসহ গ্রে’ফতার ।

সিলেটে দুই কিশোর আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে দুই কিশোর আটক – সংরক্ষিত ছবি।
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হচ্ছে, মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র।

পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা বলে পুলিশ জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews