1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পটুয়াখালী আন্তর্জাতিক নার্স দিবস পালিত -২০২৬, চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা* দিরাই-শাল্লায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম শক্তিশালী সিন্ডিকেট ‎বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। শ্যামনগরে ‘বাপ্পি-ফরিদ গ্যাং’-এর দৌরাত্ম্য মোটরসাইকেল ছিনতাইসহ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটকঃ- দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১ কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ:

রাজবাড়ীর গোয়ালন্দে ১৭ মাদ্রাসা ও এতিমখানায় পৌঁছাল দেওয়া হলো সৌদি আরবের খেজুর

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী নিজস্ব প্রতিবেদক

সকল জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মাদ্রাসা ও এতিমখানাগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে সরকারি ভাবে প্রাপ্ত সৌদি আরবের খেজুর। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খেজুর বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস নিজে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে খেজুর তুলে দেন। রমজান মাসে ইফতারের জন্য এই খেজুর পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের পরিবেশ দেখা যায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ভাবে প্রাপ্ত মোট ১১ প্যাকেট সৌদি আরবের খেজুর উপজেলার ১৭টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে এসব খেজুর প্রদান করা হয়।

খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্করসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সরকারি ভাবে পাওয়া সৌদি আরবের খেজুর উপজেলার মাদ্রাসা ও এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইফতারের সময় তা ব্যবহার করতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট