সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা

উজিরপুরে আল ইকরা পাঠাগারের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

উজিরপুর (বরিশাল) নিজস্ব প্রতিনিধি:

বরিশাল জেলার উজিরপুর উপজেলা-এর বামরাইল ইউনিয়ন-এর হস্থিশুন্ড ঈদগাহ মার্কেটের ঐতিহ্যবাহী আল ইকরা পাঠাগার-এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় হস্থিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ গালিব-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আলী সুজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উজিরপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাইল ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, উজিরপুর আনসার ভিডিপি কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক মোঃ রহমাতুল বারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেবিন ফ্যান লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাইফুল হুদা ফিরোজ এবং বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যুগল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সর্দার, উজিরপুর উপজেলা প্রেসক্লাব-এর সভাপতি ও রূপায়ন সংস্কৃতির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক হিমেল, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠাগারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, উজিরপুরের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের সবাইকে শিক্ষার মাধ্যমে সমানতালে এগিয়ে নিতে হবে। শিশু-কিশোর ও যুব সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে পাঠাগারের বিকল্প নেই। পাঠাগারের মাধ্যমেই তাদের বই পড়ার টেবিলে আনতে হবে। শিক্ষার মাধ্যমে নিজ গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম উজ্জ্বল করতে হবে। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে পাঠাগার ও বই পড়ার গুরুত্ব অপরিসীম।
মোঃ মাহফুজুর রহমান মাসুম
উজিরপুর, বরিশাল প্রতিনিধি
মোবাইল: ০১৭১২-৬০৩৮৯৩

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews