সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস আগামী ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হচ্ছে ‘বনের রানী’ সুন্দরবন ফের উন্মুক্ত ‘বনের রানী’ সুন্দরবন, নতুন আশায় বনজীবী-পর্যটনসংশ্লিষ্টরা যশোরে জেলি পুশ করা ৩৬ কেজি চিংড়ি জব্দ, চালককে ২৫ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীতে নিষিদ্ধ মাদক পপি সীড সহ বিপুল পরিমান চোরাই মাল জব্দ-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলের কালাইয়ার ধানহাট এলাকায় গতকাল রাতে কার্গো বোঝাই  নিষিদ্ধ মাদক পপি সীড ও বিদেশী সুপারী আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পপিসীড ও সুপারী জব্দ করে।

স্থানীয় কিছু ব্যক্তির সন্দেহ হলে ওই কার্গোটি আটক করে এবং পরে ভিতরে ঢুকে তল্লাশি করে সন্দেহ হলে পুলিশকে জানায়।

বাউফল থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বৈধ কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে তিনি মাদকের বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি।

তবে এ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার খবর ভাইরাল হলে বিকালেই অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম সাজেদুল ইসলাম সজল ঘটনাস্থলে পৌঁছেছেন।

দী্র্ঘদিন ধরে একটি চক্র ভারত ও বার্মা থেকে সরকারি বিপুল অংক ভ্যাট ফাঁকি দিয়ে চোরাই পথে সুপারির আড়ালে পপি  সীড, ইয়াবা সহ ভয়ানক সব মাদক বাংলাদেশে নিয়ে আসে। ঘটনার পর থেকে ট্রলার চালক ও জড়িতদের স্থানীয় লোকজন ঘেরাও করে রাখলেও পুলিশ আসতে বিলম্ব করার কারণে কৌশলে পালিয়ে যায় তারা।

এখানে উল্লেখ্য যে, ঘটনা স্থল থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে কালাইয়া বন্দরে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। আর বাউফল থেকে কালাইয়া বন্দরে থানা পুলিশের আসতে সময় লাগে মাত্র ১৫ মিনিট।

জনশ্রুতি রয়েছে, এরসাথে পটুয়াখালীর প্রখ্যাত চোরাকারবারী প্রফুল্ল এবং বরিশালের জয়দেব জড়িত। তাদের এই চোরাকারবারি দেখাশোনা করেন তাদের আত্মীয় উত্তমসহ আরো অনেকে। তারাই এই চোরাচালানের মুলহোতা। দীর্ঘদিন ধরে পার্টস, সুপারি, বিদেশী মদসহ চোরা চালানি ব্যবসা চালাচ্ছে। এদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি থানা, পাথরঘাটা, ভোলা, চরফ্যাশন, পটুয়াখালী সদর, কলাপাড়া থানা সহ বরগুনার বিভিন্ন থানায় মামলা রয়েছে। প্রফুল্ল ও জয়দেব একাধিকবার চোরাচালানি মামলায় হাজতবাস করেছেন। এখনো পটুয়াখালী এবং বরিশালে মামলা চলমান রয়েছে। তাদের রেজিস্ট্রেশন বিহীন একাধিক ট্রলার ও কার্গো রয়েছে।

অভিযোগ উঠেছে, বাউফল থানার ওসি অজ্ঞাত কারণে এই চোরা চালানটাকে তেমন আমলে নিচ্ছেন না।

পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম জানান, মালামাল জব্দ চলছে। প্রকৃত তথ্য দিতে একটু সময় লাগবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews