1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, নারী মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরায় ‘লেডি ডাকাত’ মাসুরা বেগমকে ঘিরে আতঙ্ক, গ্রেপ্তারের দাবি জোরালো বার্ষিক মিলাদ মাহফিল ও এস,এস,সি ২০২৬সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

কালিগঞ্জে রিডা হাসপাতালে ডোনারের রক্ত নিতে গিয়ে ‘ভুল’ সুঁই পুশ, সাংবাদিকদের হুমকি

নিজস্ব প্রতিনিধঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
২৩ মার্চ, ২০২৬ সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার রিডা হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির জন্য রক্ত দিতে গিয়ে অপেশাদারিত্বের শিকার হয়েছেন মেহেদী নামে এক রক্তদাতা (ডোনার)। দক্ষ নার্স বা টেকনিশিয়ান ছাড়া রক্ত সংগ্রহ করতে গিয়ে ডোনারের হাতের মাংসপেশিতে সুঁই ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালটির ডা. মামুনের বিরুদ্ধে। এই ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের রাহান হোসেনের স্ত্রী রেহানা খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য রিডা হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের আগে রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে মেহেদী নামের এক যুবক রক্ত দিতে হাসপাতালে আসেন।
ডোনারের অভিযোগ, রক্ত সংগ্রহের সময় কোনো প্রশিক্ষিত নার্স না দিয়ে ডা. মামুন নিজেই রক্ত সংগ্রহ করতে যান। এসময় তিনি শিরার পরিবর্তে হাতের মাংসের গভীরে সুঁই ঢুকিয়ে দেন। এতে রক্ত বের হওয়ার পরিবর্তে ডোনারের হাত ফুলে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। যন্ত্রণায় মেহেদী চিৎকার শুরু করলে তড়িঘড়ি করে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ওই যুবক হাতে প্রচণ্ড যন্ত্রণা ও জখম নিয়ে শয্যাশায়ী।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে তথ্য সংগ্রহ করতে যান। ভুক্তভোগী পরিবার ও ডোনারের বক্তব্য নিতে গেলে ডা. মামুন ও হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর চড়াও হন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকদের ক্যামেরায় বাধা দেওয়া হয় এবং খবর প্রকাশ করলে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়।
রোগীর স্বামী রাহান হোসেন প্রথমে সাংবাদিকদের ডেকে আনলেও হাসপাতাল কর্তৃপক্ষের অব্যাহত চাপে পরবর্তীতে কথা বলতে ভয় পাচ্ছিলেন। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা গরিব মানুষ, ভয়ে কিছু বলতে পারছি না। কিন্তু রক্ত দিতে এসে মেহেদীর যে অবস্থা হয়েছে, তাতে আমরা চিন্তিত।”

ভুল চিকিৎসার বিষয়ে জানতে চাইলে ডা. মামুন সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান এবং উদ্ধত আচরণ করেন। তবে হাসপাতালের একজন কর্মচারী দাবি করেন, সুঁই ফোটানোর বিষয়টি একটি অনিচ্ছাকৃত দুর্ঘটনা।
কালিগঞ্জ উপজেলার সচেতন মহল মনে করছেন, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালগুলোতে অদক্ষ লোক দিয়ে চিকিৎসাসেবা চালানোর ফলেই বারবার এ ধরণের ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে রিডা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট