সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দুর্নীতি ও হয়রানিমুক্ত আদর্শ দিরাই-শাল্লা গড়ার অঙ্গীকার সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর

  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

​হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিবেদক
​সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, শাল্লা উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এলাকায় চুরি-ছিনতাই বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের মিথ্যা মামলা বা হয়রানির শিকার না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। ২৫ মার্চ বুধবার দুপুরে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী এলাকার সামগ্রিক উন্নয়নের ওপর জোর দিয়ে আরও বলেন, “দিরাই-শাল্লাকে সব ধরনের অপরাধমুক্ত করে উন্নয়নের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। তবে মনে রাখতে হবে, কোনোভাবেই আওয়ামী লীগের কোনো সুযোগ সন্ধানীকে দলে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।”
​শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে বেলা ২টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ও নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল মজিদ।
​দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews