সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

বরিশাল বিভাগে আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটি বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

মো: শামিম হাওলাদার
স্টাফ রিপোর্টার ( ক্রাইম)

বরিশাল বিভাগের আলোকিত বাউফল ব্লাড ডোনার সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়।
সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছেন মো:সোহাগ খান। সাধারণ সম্পাদক হিসেবে নিবার্চিত হয়েছেন মোসা:জেসমিন আক্তার সহ-সভাপতি সারামণি,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তুহিন, সাংগঠনিক সম্পাদক মুন্তাহা রহমান, দপ্তর সম্পাদক স্বপন সরদার,প্রচার সম্পাদক মাইশা আক্তার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মানসুর ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ, ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন। ২৯ মার্চ বিকাল ৩ ঘটিকায় বরিশাল বেল্স পার্কে সংগঠনের নবগঠিত বিভাগীয় কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রাব্বি হোসেন রাজু।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: রুমানা পারভীন (পুলিশ সদস্য) কোতোয়ালি মডেল থানা, বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন শাওনিন স্নেহা, তৌসিফ তানভীর, জিহাদ শিকদার ও তাসমিয়া ইসলাম।
সাংগঠনিক আলোচনা ও দিকনির্দেশনা:
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, গতিশীল ও মানবিক সেবামূলক ধারায় পরিচালনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। রক্তদান কার্যক্রমকে স্বচ্ছ ও দালালমুক্ত রাখা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।মানবতার সেবায় নিবেদিত থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সদস্যরা।“মানবতার সেবায় ঐক্যবদ্ধ — রক্তদান হোক জীবনের”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews