বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

লালমনিরহাটে জমি বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, আটক ১

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব রিপোট আনিছুর রহমান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামানের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবাদি জমি ও বসতভিটা নিয়ে দীর্ঘদিন ধরে আখতারুজ্জামানের সঙ্গে তার চাচা শাহিনুর রহমান, আব্দুল মতিন ও নুরুজ্জামানের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন আখতারুজ্জামান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আখতারুজ্জামান ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। রফিকুল ইসলাম ভাইদের মধ্যে বড়।

হাতীবান্ধা থানার াফিসার্স ইনচার্জ (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের চাচা আব্দুল মতিনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews