1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পটুয়াখালী আন্তর্জাতিক নার্স দিবস পালিত -২০২৬, চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা* দিরাই-শাল্লায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম শক্তিশালী সিন্ডিকেট ‎বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। শ্যামনগরে ‘বাপ্পি-ফরিদ গ্যাং’-এর দৌরাত্ম্য মোটরসাইকেল ছিনতাইসহ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটকঃ- দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১ কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ:

কুড়িগ্রামে চাকুরী মেলা অনুষ্ঠিত,চাকরি পেলো ১২৪ জন।

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান বিপুল

কুড়িগ্রাম নিজস্ব প্রতিনিধিঃ

কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, বেকারত্ব মুক্ত সমৃদ্ধ জীবন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে অ্যাসেট প্রকল্পের আওতায় কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রদান করা হয় ১২৪ জন প্রত্যাশীকে। তাদেরকে নিয়োগপত্র প্রদান করা হয়। চাকুরীদাতা ১০টি প্রতিষ্ঠান স্টল দিয়ে অংশগ্রহণ করেন।

রবিবার দিনব্যাপী কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়, রংপুর বিভাগের পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নাহিদ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ তাজুল ইসলাম এবং বিসিক কুড়িগ্রাম এর উপ-ব্যবস্থাপক শাহ মোঃ জোনায়েদ, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড এর রিলেশনসিফ অফিসার এ কে এম আশরাফুজ্জামান, বেস্ট সুজ এন্ড হ্যান্ডিক্রাফটস, ম্যানেজিং ডিরেক্টর রেগুনা বেগম, পন্ডিতবাড়ী ডট কমের ম্যানেজিং ডিরেক্টর মোঃ হাসান মিয়া, প্রাচী কন্সট্রাকশ এন্ড কনসালটেন্সি ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ খাইরুল ইসলাম, স্টেটফাস্ট কুরিয়ারের সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) আহসান হাবিব আহসান। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ইন্সট্রাক্টর মোঃ ফকরুল ইসলাম।

আয়োজক সুত্রে জানা যায়, এ জব ফেয়ারে ১০টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে আগ্রহী চাকুরী প্রার্থীদের জন্য অনলাইনে ৩৫০ জন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে ২২৯ জনের মধ্যে ১২৪ জনকে চাকুরী প্রদান করা হয় এবং ৩৭ জন প্রার্থীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়।

উক্ত জব ফেয়ার ও সেমিনারে কারিগরি শিক্ষার্থীদের জন্য চাকুরীর বাজার সম্পর্কে ধারণা প্রদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্ডাষ্ট্রিয়াল সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উল্লেখ্য অনুষ্ঠানটি অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় আয়োজন করে কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট