1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পটুয়াখালী আন্তর্জাতিক নার্স দিবস পালিত -২০২৬, চিরিরবন্দরে জমি নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলেকে পিটিয়ে হত্যা* দিরাই-শাল্লায় মাদক ব্যবসার ভয়াবহ বিস্তার: প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বনাম শক্তিশালী সিন্ডিকেট ‎বিজয়নগরের ৪ লক্ষ ৩৫ হাজার মানুষের জীবনযাত্রা আজ ভয়াবহ সড়ক দুর্ভোগে বিপর্যস্ত। শ্যামনগরে ‘বাপ্পি-ফরিদ গ্যাং’-এর দৌরাত্ম্য মোটরসাইকেল ছিনতাইসহ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে আতঙ্কে এলাকাবাসী পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটকঃ- দুমকিতে ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১ কুমিল্লা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি- ২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ:

​শাল্লায় প্রশাসনের নাকের ডগায় বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: চরম নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

(সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের প্রাণকেন্দ্রে এবং প্রশাসনের নাকের ডগায় একদল সশস্ত্র দুর্বৃত্ত কর্তৃক একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজারের কলেজ রোডে শাল্লা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল মান্নান মিয়ার বাসভবনে এই ঘটনা ঘটে। আশ্চর্যের বিষয় হলো, ঘটনাস্থল থেকে শাল্লা থানার দূরত্ব পায়ে হেঁটে বড়জোর ৩ মিনিট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় মাত্র ২ মিনিটের পথ। প্রশাসনের এত কাছে এবং জনাকীর্ণ এলাকায় দিনে-দুপুরে ৩০-৪০ জনের সশস্ত্র বাহিনীর এমন তাণ্ডবে জনমনে চরম উদ্বেগ ও নিরাপত্তার অভাব সৃষ্টি হয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (কেরানী) ইকবালের নেতৃত্বে একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে আব্দুল মান্নান মিয়ার বাসায় হামলা চালায়। হামলাকারীরা দেয়াল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র তছনছ করে। ভুক্তভোগীর স্ত্রী মুঞ্জু চৌধুরী জানান, তার বড় ছেলে কিশোরগঞ্জে একটি প্রতিষ্ঠানে এবং ছোট ছেলে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত। তিনি বলেন, “আমার স্বামী পারিবারিক কাজে সুনামগঞ্জ শহরে থাকার সুযোগে দুষ্কৃতকারীরা এই হামলা চালায়। তারা ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।”
​উল্লেখ্য, বাসার মালিক আব্দুল মান্নান শাল্লা শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাজী সঞ্জব আলীর বড় ছেলে। একজন সাবেক জনপ্রতিনিধি ও পুলিশ সদস্যের পরিবারে এমন হামলায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, ঘটনাটি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। থানা ও ইউএনও অফিসের এত কাছে এমন নজিরবিহীন হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট