মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলায় তিন পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উপজেলার উত্তর মাছিয়াড়া গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে ইউনুচ মোড়ল (৫৯)। ঘটনাটি রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঘটেছে।
অভিযোগে জানা যায়, একই গ্রামের মৃত ছবেদ আলী মোড়লের ছেলে হযরত আলী মোড়ল (৫৭) এবং তার ছেলে রাসেল মোড়ল (১৯) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ইউনুচ মোড়ল জানান, প্রায় ৪ শতক জমির ওপর তাদের বাপ-দাদার তিন পুরুষের বসতভিটা রয়েছে। প্রায় আট বছর আগে এ জমি নিয়ে প্রতিপক্ষ হযরত আলী মোড়ল আদালতে মামলা করেন, যা এখনো চলমান। তিনি অভিযোগ করেন, রবিবার সকালে তারা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা বেলা ১১টার দিকে তাদের টিন ও টালির ছাউনি দেওয়া চারটি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
তিনি আরও জানান, এ সময় তার ঘরে থাকা নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সঙ্গে তার ছোট ভাই আকবার মোড়লের ঘর ভাঙচুর করে সেখানে রাখা প্রায় সাড়ে ৬ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়।
এ ঘটনায় বাধা দিতে গেলে তাদের বৃদ্ধ মা মোমেনা বেগম (৮০)-কে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।
অন্যদিকে, অভিযুক্ত রাসেল মোড়ল বলেন, “জমিটি আমাদের রেকর্ডভুক্ত। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে এবং রায় আমাদের পক্ষে এসেছে। তারা জমি না ছাড়ায় আমরা ঘর ভেঙেছি। তবে টাকা ও স্বর্ণ চুরির অভিযোগ সঠিক নয়।”
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ভাঙচুরের বিষয়টি এখনো আমাদের জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews