1. live@www.durontocrimenews.com : - : - -
  2. info@www.durontocrimenews.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হরিনাকুন্ডুতে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে তেল পাম্পে দাম বৃদ্ধির তথ্য জানতে চাওয়ায় দুই সাংবাদিককে হেনস্থা করার অভিযোগ। ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় হতে ০৯ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে সিপিসি-১, র‍্যাব-১০ রানীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু সাতক্ষীরায় আগামীকাল হতে ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান নিরাপত্তার আড়ালে ভূখণ্ড দখল বাড়াচ্ছে ইসরাইল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। *রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০|* সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ কর্তৃক বগুড়া জেলার সদর থানা এলাকা থেকে ৫৫বোতল ফেয়ারডিল সহ ০২ জন গ্রেফতার র‍্যাব-৬, সিপিসি-১ , সাতক্ষীরা কর্তৃক সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা থেকে ৯৯৫ (নয়শত পচাঁনব্বই) বোতল ফেন্সিডিল সাদৃশ Codiene & Wincerex সহ ০২ জন গ্রেফতার

রানীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিরাজুল ইসলাম নিজস্ব  ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম নিজস্ব

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের নয়াদিঘী এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্রীকান্ত (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রীকান্ত ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী (লেবার) হিসেবে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাঠ খোলার কাজের সময় শ্রীকান্ত সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় সহকর্মীরা ডাকাডাকি করেন। পরে ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অচেতন হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে অন্য শ্রমিকরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সতকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট