সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন পানিতে ডুবে শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে লংগদু ইউ এনও দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন আরোহীরা পটুয়াখালী দুর্গোৎসব উপলক্ষে দুঃস্থ নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরন পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক পৃথক অভিযানে ১৫০(একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ ০১ জন গ্রেফতার দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূজামন্ডপ সমূহে পাহারা দিতে হবে — এমপি আলতাফ হোসেন চৌধুরী আশুলিয়ায় জাল নোট উদ্ধার, দুইজন গ্রেফতার

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা
‎
‎বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
‎
‎রবিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর ফকির মাঝেরচর এলাকায় নিজের পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্পের সংযোগ স্থাপন করছিলেন। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী মো. রিয়াজ ও মো. লাল মিয়া পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
‎
‎নিহত জাহাঙ্গীর ফকির উপজেলার বাইনচটকি এলাকার মৃত তাজেম আলী ফকিরের ছেলে।
‎
‎পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews