
মোঃ মাসুম মৃধা পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালী পৌরসভাধীন নিউমার্কেট কিচেন মার্কেট (তিনতলা বিশিষ্ট নতুন ভবন) -এর দাপ্তরিকভাবে বৈদ্যুতিক সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিনের সৃষ্ট জটিলতা নিরসনপূর্বক আজকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।
এ সময়ে জনাব জুয়েল রানা, প্রশাসক, পটুয়াখালী পৌরসভা; নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকোসহ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ৩ তলা বিশিষ্ট এই নতুন মার্কেটের প্রতিটি তলায় বিশেষ করে ২য় ও ৩য় তলায় বিদ্যুতায়নে ফলে নগরবাসীর জন্য পুরোদম চালু করা সম্ভব হবে। পাশাপাশি, পানি সরবরাহ, ওয়াশ ব্লক ও মার্কেটের অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদি ব্যবহার উপযোগী হবে।