বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা মেডিকেলে ধর্ষণের শিকার শিশুকে দেখতে গেলেন জামায়াতের জেলা আমীর শহিদুল ইসলাম মুকুল বাউফল থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫১০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটক। কলাপাড়া থানা পুলিশ কর্তৃক পৃথক দুইটি অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারী আটকঃ- পাবনা জেলা পুলিশের সাফল্য প্রাইভেট কার সহ ৫০০ পিস ফেনসিডিল (ESkuf Cough Syrup),সহ ১জন আসামি গ্রেফতার। বিলাসবহুল গাড়িতে মাদক পরিবহন; বিদেশী মদসহ ০১ জন আটক ‎পাথরঘাটার লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি। পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। টেকনাফে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার টেকনাফ উপজেল হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান: অস্ত্র, ১৬৬ ইয়াবা ও নগদ ৬৬ হাজার ৬০০ টাকাসহ ৩ জন আটক পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক প্রসঙ্গে।

‎পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট অনুষ্ঠিত ‎

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা বরগুনা

‎পাথরঘাটা পৌরসভায় বর্জ্য দূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মুভমেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৌরসভার কাঁচা বাজার এলাকায় অর্ধদিবসব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

‎ পৌরসভার বর্জ্য দূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অ্যাকটিভিস্ট বরগুনার উদ্যোগে এবং নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শহরের এক দিনের বর্জ্য স্তূপ করে তা প্রদর্শন করা হয়। এরপর পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

‎পরে মুভমেন্টে অংশগ্রহণকারী বক্তারা পৌরসভার বর্জ্য দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডাম্পিং স্টেশন স্থাপনের দাবি জানান। এ বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মাজিদুল হায়দারের কাছে দাবি তুলে ধরা হয়।
‎তিনি বলেন, “অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ দ্রুত শুরু হবে।” তিনি আরও বলেন, প্রতিদিনের বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

‎এ সময় উপজেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “পরিবেশ দূষণ রোধে সচেতনতার বিকল্প নেই। আমরা যদি এখনই উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি অনুপযোগী পরিবেশ পাবে।”
‎মুভমেন্ট শেষে ‘নো পলিথিন’ কর্মসূচির অংশ হিসেবে কিছু মুদি-মনিহারি দোকান, ফার্মেসি, হোটেল ও ফলের দোকানে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ ও নেট সরবরাহ করা হয়।

‎অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, তারা যেখানে-সেখানে বর্জ্য ফেলবেন না এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে পাথরঘাটা পৌরসভাকে বর্জ্য দূষণমুক্ত রাখা সম্ভব হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন সমাজকর্মী এরফান আহমেদ সোহেল, মেহেদী হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম, অ্যাকটিভিস্ট বরগুনার সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর মোঃ রোকনুজ্জামান, ইয়ুথ ফেলোসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews