মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

মৌচাষ শিল্পের উন্নয়নে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে—প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

‘বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে আরডিএ’ বগুড়ায় সচেতনতামূলক প্রশিক্ষণ’

বগুড়া প্রতিনিধি: বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে-২০২৬) সকাল ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু একটি লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মৌচাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুব সমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মৌভিত্তিক শিল্পের সম্ভাবনা অনেক বেশি। বিএনপি সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। বগুড়াকে হাব করে মিল্কভিটার আদলে মৌচাষীদের নিশ্চিত কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে আরডিএ’র কর্মকর্তাগণ, প্রশিক্ষক, মৌচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে আরডিএ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews