মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ(আইজিপি কাপ) ২০২৫-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণে জন্য দল গঠনের লক্ষ্যেফাইনাল খেলায় পটুয়াখালী জেলা টিম পিরোজপুর জেলাকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত মিশাল মন্ডলকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন‘তিনি মাদক কারবারি নন, সংশোধনের লক্ষ্যেই পরিবার পুলিশে দিয়েছিল মা’দ’কদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইলের মা’দ’কবিরোধী বিশেষ অভি*যানে ১ কেজি গাঁ’জা ও ১০১ পিস ই’য়া’বাসহ শাশুড়ী ও মেয়ের জামাইসহ গ্রে*ফ’তার ২ জন। নওগাঁয় ডিবির অভিযানে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার টিনের বাক্সে ১১ পোটলায় মজুত ছিল গাঁজা, সহযোগীকে ধরতে অভিযান ‎নীলফামারীর সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন পুঠিয়ায় ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুটি এস্কেভেটর অকেজো, আটক ২ কালিগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ ভৈরব সার্কেল এর মাদকবিরোধী অভিযানে ২০০০(দুই হাজার) ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক ০১ জনকে আটক করে নিয়মিত মামলা দায়ের। গোবিন্দগঞ্জে কাটাখালী ও নলেয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

দুমকিতে হানি ট্র্যাপ চক্রের মূলহোতা সাদিয়া গ্রেফতার: বিয়ের নামে প্রতারণাই ছিল তার পেশা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ মাসুম মৃধা দুমকি উপকূলীয় প্রতিনিধি

পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব লুটে নেওয়া চক্রের অন্যতম সক্রিয় সদস্য রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মে (শুক্রবার) দিবাগত রাত ২:০০ ঘটিকায় পটুয়াখালী জেলা শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রাকিবা ওরফে সাদিয়া দুমকি থানার ৭নং ওয়ার্ডের আঠারোগাছিয়া এলাকার আবু জাফরের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়ার বিরুদ্ধে দুমকি থানায় একটি ওয়ারেন্ট (সিআর-১৫/২৬, ধারা: ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬-২) পেন্ডিং ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার একটি চৌকস আভিযানিক দল পটুয়াখালী থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। গভীর রাতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় এবং সকালে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশি অভিযোগ সূত্রে জানা গেছে, সাদিয়া পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় খোলস বদলে ভিন্ন ভিন্ন বাসা ভাড়া নিতেন। সেখানে তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে প্রেমের অভিনয় ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন । অনেককে বিয়ের প্রলোভন দেখিয়ে বা ভুয়া বিয়ে করে বিপুল অঙ্কের টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেন ওপরবর্তীতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিওর ভয় দেখিয়ে পুরুষদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব কেড়ে নিতেন এই নারী।

এই ঘটনার পর দুমকি থানা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপরিচিত কারো সাথে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ জানায় সবাই সতর্ক থাকুন, আইন মানুন এবং নিরাপদ থাকুন। এলাকায় এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews